সারাদেশ

সস্ত্রীক করোনায় আক্রান্ত সংসদ সদস্য পীর ফজলুর রহমান

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : বিরোধী দলীয় হুইপ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ টিকা নেওয়ার পরও সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার ( ২০ মার্চ ) সংসদ সদস্য ব্যক্তিগত সচিব সুমিত চৌধুরী বলেন, তিনি ঢাকার নিজ বাসায় সস্ত্রীক আইসোলেশনে আছেন। সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন।

মঙ্গলবার করোনার উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দেন পীর মিসবাহ ও তার স্ত্রী মাশকুরা হোসাইন দীনা। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সস্ত্রীক করোনা পজিটিভের বিষয়টি জানতে পারেন তিনি।

সংসদ সদস্য পীর মিসবাহর বড় ভাই বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ফেসবুক স্ট্যাটাসে দো’আচেয়ে লিখেছেন, আমার ছোট ভাই, সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ সস্ত্রীক করোনা পজিটিভ। সবার কাছে দো’আ চাই । তারা বর্তমানে ভালো আছে। আইসোলেশনে আছে চিকিৎসকের পরামর্শে।

গত ৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জে প্রথম দিন করোনা ভাইরাসের টিকা নেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা