সারাদেশ

মাটির নিচে সরকারি চাল, মালিক ইউপি সদস্য! 

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ইউপি সদস্যের ঘরের মেঝে খুঁড়ে সরকারি ত্রাণের চাল উদ্ধার করেছে পুলিশ।

১২ এপ্রিল রবিবার সকালে ৯৯৯ থেকে ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মেঝে খুঁড়ে এই সাত বস্তা চাল উদ্ধার করে।

এছাড়া ওই ওয়ার্ডের চৌকিদার শাহ আলমের ঘর থেকেও আরও ছয় বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (এএমএস) এর।

ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলে তার বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, রবিবার সকাল ৬টার দিকে ৯৯৯ ফোন পাই। কলার বলেন, বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় জুয়েলের ঘরের খাটের নিচ থেকে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরও দুই বস্তা চাল উদ্ধার করি। জুয়েলকে না পাওয়ায় তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একইসঙ্গে সরকারি খাদ্য অধিদফতরের নাম লেখা সাতটি খালি বস্তা ও সাতটি ওএমএস কার্ড পাওয়া যায় ওই ঘরে।

জানা গেছে, শনিবার একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমর এর এলাকা থেকে বিভিন্ন বাড়িতে ও স-মিলের কাঠের গুঁড়োর মধ্যে লুকিয়ে রাখা আরও ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমরসহ চারজনকে আসামি করে মামলা হয়।
সে ঘটনায় ওমর মেম্বারকে পুলিশ গ্রেফতার করলে জেল হাজতে পাঠান আদালত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা