সারাদেশ

নিজ জেলার জন্য প্রধানমন্ত্রীর কাছে আইসিইউ চাইলেন মাশরাফি

নড়াইল প্রতিবেদক:

নড়াইল সদর হাসপাতালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আইসিইউ ব্যবস্থা চাইলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

১২ এপ্রিল রবিবার গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।

এসময় মাশরাফি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন নড়াইল সদস হাসাতাপালে আড়াইশ' বেডের কাজ চলছে। তবে করোনার কারণে কাজ বন্ধ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি জেলা পর্যায়ে কোন আইসিইউ এর ব্যবস্থা করেন, তাহলে আমাদের যেন দেওয়া হয়। তাহলে দেশের এ সঙ্কটকে আমরা আরও ভালোভাবে প্রতিহত করতে পারবো।'

১০ টাকা কেজি চালের বিষয়ে মাশরাফি বলেন, আমরা যে ১০টাকা কেজি চালের ৯শ' কেজি করে পাওয়ার কথা ছিল সেটি আমরা ৩শ’ কেজি করে পাচ্ছি। এটা হয়তো টেকনিক্যালি সিদ্ধান্ত হতে পারে, তবে আমাদের এখানে অনেক গরীব মানুষ রয়েছেন।' এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী মাশরাফির কাজে খুশি হয়ে তার ভালো কাজের প্রশংসা করেন।

তিনি বলেন, 'ঠিক এই মুহূর্তে টিআর-কাবিখা থেকে শুরু করে সবধরনের ভাতা একি সময়ে চলে যাচ্ছে। সামনে রোজা রয়েছে তাই এটা যেন এক সময়ে চলে না যায়, তবে এটা কেটে দেওয়া হচ্ছে না। রোজাকে কেন্দ্র করে আমরা আরেক দফা দেব। এটাকে একটু ভাগে ভাগে দেওয়া হচ্ছে।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে সারাদেশে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার কলকারখানা। ফলে দরিদ্র ও খেটে-খাওয়া মানুষেরা পড়েছেন দুর্ভোগে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শরীরের পরিস্থিতি অবনতি হলে সাধারণত আইসিইউ-তে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়।

তবে স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে পরিপূর্ণ আইসিইউ ইউনিট রয়েছে মাত্র ১১২টি। যার মধ্যে প্রায় সবগুলোই ঢাকা এবং মেডিকেল কলেজ হাসাপাতালে অবস্থিত। জেলা পর্যায়ে মাত্র কয়েকটি হাসপাতালে আইসিইউ-এর ব্যবস্থা রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা