সারাদেশ

সুন্দরগঞ্জে মাটি চাপায় ৩ শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে মাটি চাপা পড়ে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭), আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ওই গ্রামে ভেকু দিয়ে মাটি কেটে রাস্তা সংস্কার করা হয়। এতে রাস্তার পাশে বড়-বড় গর্তের সৃষ্টি হয়। তিন শিশু পরিবারের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। কিন্তু পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে রাস্তার পাশের গর্তে বালি মাটির চাপা পড়া এক শিশুর পা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। এরপর মাটির চাপার নিচ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে। একই সঙ্গে তিন শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।

সান নিউজ/আর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা