সারাদেশ

শাল্লা কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করুন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : শাল্লা কাণ্ডের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে জঘন্য এ কাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বাদজুম’আ থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এসব মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে জেলা যুবলীগের প্রতিবাদ মিছিল বের হয় সভাপতি শামীম আহমদ ভিপির নেতৃত্বে।

মিছিলটি নগরীর প্রধান সড়ক জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি।

৪টার দিকে কোর্ট পয়েন্ট থেকে প্রতিবাদ মিছিল বের করে সিলেট মহানগর যুবলীগ। এ মিছিলও চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি।

সাড়ে ৪টার দিকে প্রতিবাদ মিছিল বের করে পূজা উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় শাখা।

মিছিলটি জিন্দাবাজার হয়ে চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের নেতৃবৃন্দ।

এসব মিছিল ও সমাবেশ থেকে বক্তারা শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, অবিলম্বের শাল্লা কাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বুকে লাত্থি মেরে যারা বাংলাদেশে ধর্মীয় উন্মাদনার নামে সংখ্যালঘুদের উপর হামলা করতে চায়, যারা তাদের ঘরবাড়ি ধ্বংস করতে চায় তারা জাতির দুশমন। তারা বাংলাদেশের দুশমন। এদের প্রতিহত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। বক্তরা অবিলম্বে শাল্লার ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙখলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানান।

পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা তপন মিত্র, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদত রাজতকান্তি গুপ্ত প্রমুখ।

সান নিউজ/ইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা