সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে হামলা, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর মাধবদীর চরদীঘলদীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়েছে মারাত্মক আহন হয়েছেন তিন জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৯ মার্চ) ভোর পাঁচটার দিকে সদর উপজেলার মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের চরদীঘলদী গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় টেঁটাবিদ্ধ তিন জনের মধ্যে দুইজনের নাম পরিচয় পাওয়া গেলেও একজনের নাম পাওয়া যায়নি। টেঁটাবিদ্ধরা হলেন, হযরত আলীর ছেলে মো. ইউনুস (২১), নাসির মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩০)। ও অজ্ঞাত টেঁটাবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আহত মোছলেম উদ্দিনও শফি মিয়াকে নরসিংদী সদর হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সদর উপজেলার চরদীঘলদী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। দু-গ্রুপের একটির নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও অন্যটির নেতৃত্ব দেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু মনসুর। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে শওকত আলীর সমর্থকরা টেঁটা, দা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে চেয়ারম্যান আবু মনসুরের সমর্থকদের বাড়িঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় হামলা চালায়। হামলায় তিনজন টেঁটাবিদ্ধসহ মোট আহত হয় পাঁচ ব্যক্তি।

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন টেঁটাবিদ্ধ মো. ইউনুস অভিযোগ করেন, শওকত আলীর সমর্থকরা ঘুমন্ত অবস্থায় আমাদের ওপর হামলা চালায়। আলী হোসেন, আলী আজগর, জাহাঙ্গীর, আজিজ, নূর মোহাম্মদ ও মুক্তারসহ শতাধিক লোক মিলে এই হামলা চালিয়েছে।

নরসিংদীর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোজী সরকার জানান, একজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার হাত ও পা থেকে টেঁটা অপসারণ করা হয়েছে। এছাড়া আরও দুজন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চরদীঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর জানান, গত মাসের ১৭ তারিখে ওই গ্রুপের লোকজনের সাথে আমাদের লোকজনের জমি সংক্রান্ত একটি বিরোধ হয়েছিল। ওই সংঘর্ষে আমাদের লোকজন আহত হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তারা যার যার বাড়িতে ফিরলে ভোরে শওকত আলীর লোকজন পুনরায় হামলা চালায়। এতে আমার পাঁচ সমর্থক টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এক গ্রুপের নেতৃত্বদানকারী শওকত আলী জানান, আমি বা আমার সমর্থকরা কোনভাবেই এই হামলার সাথে জড়িত নই। এলাকায় মাদক ব্যবসা করে এমন তৃতীয় একটি পক্ষ এই হামলা চালিয়ে এর দায় আমাদের ওপর চাপাতে চাচ্ছে।

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ জানান, আগের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা