সারাদেশ

চসিকের প্যানেল মেয়র নির্বাচন ২২ মার্চ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন পিছিয়েছে। আগামী ২২ মার্চ নির্বাচনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে প্যানেল মেয়র নির্বাচন পেছানো হয়। বৃহস্পতিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। আর ওইদিন বেলা ১১টায় চসিকের সম্মেলন কক্ষে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

১৯ মার্চ শুক্রবার গণমাধ্যমে প্রেরিত চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২২ মার্চ সকাল ১০টায় নগরীর আন্দরকিল্লায় পুরণো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এই প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন বলেন, যেদিন প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেদিন সকালেই কাউন্সিলর মিন্টু ভাইয়ের মৃত্যু হয়। এ কারনে প্যানেল মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে আমাদের। আমরা ২০ জনের মতো কাউন্সিলর গিয়েছিলাম। পরে আমরা এক মিনিট নীরবতা পালন করে মিন্টু ভাইয়ের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান সম্পন্ন করি।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯-এর ২০ ধারার উপধারা ১ অনুযায়ী, সিটি কর্পোরেশনের প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলররা তিন সদস্যের একটি প্যানেল মেয়র নির্বাচন করবেন। এই প্যানেলের সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে মেয়রের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। তিনজনের মধ্যে অন্তত একজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর থাকতে হবে। গত ২৩ ফেব্রুয়ারি প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

করোনায় আক্রান্তের পর ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন জটিলতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহ¯পতিবার (১৮ মার্চ) সকালে মারা যান সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। তিনি নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। চসিকের টানা ছয়বার নির্বাচিত কাউন্সিলর মিন্টু ১৯৭৭ থেকে ৮১ সাল পর্যন্ত চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনারও ছিলেন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা