সারাদেশ

‌'কাস্টমস হাউজের জন্য কেনা হচ্ছে স্ক্যানিং মেশিন'

নিজস্ব প্রতিনিধি, খুলনা: স্ক্যানিং মেশিন ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। হয়তো এ বছরের মধ্যে কিছু স্ক্যানিং মেশিন ক্রয় করে বিভিন্ন কাস্টমস হাউজে দিতে পারবো।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে ২০২১-২০২২ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

খুলনা মহানগরীর অভিজাত হোটেল সিটি ইন এ রাজস্ব বোর্ড ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো ভ্যাট। রাজস্ব বৃদ্ধি ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। সরকারের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বন্টন ও সামাজিক বৈষম্য হ্রাসে রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের ভীতির কোন কারণ নেই। এখন অনলাইনেও ভ্যাট প্রদান করা যায়। করোনাকালে প্রায় ৭০ শতাংশ ব্যবসায়ী অনলাইনে ভ্যাট প্রদান করেছেন। দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো এখন নিজস্ব অর্থায়ণে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, করদাতা ও ব্যবসায়ীদের আয়কর ও ভ্যাট প্রদানে উৎসাহিত করতে কর আদায় পদ্ধতি সহজ করা হয়েছে। রাজস্ব আহরণ বাড়াতে করদাতার সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে। কখনই আমরা চাই না পরনির্ভরশীল একটি জাতি হয়ে থাকবো। আমরা কখনওই চাই না আমাদের উন্নয়ন কর্মকান্ডের জন্য বিদেশি অর্থের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবো। আমরা চাই মাথা উঁচু করে নিজের ভাগ্যের নিজে উন্নয়ন করতে। কারও কাছে হাত পেতে নয়। প্রধানমন্ত্রী এ বিষয়টি বার বার বলে আসেন। বিষয়টি আমদের সবার মধ্যে সঞ্চারিত হওয়া দরকার যে আমরা পরনির্ভরশীল একটি জাতি হয়ে থাকবো না। আমরা আত্মসম্মান বোধ সম্পন্ন একটি জাতি হবো।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- এনবিআর সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া এবং সদস্য (মূসক নীতি) মো. মাসুদ সাদিক। খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজি আমিনুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে খুলনা ও বরিশাল কর অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাক-বাজেট আলোচনায় খুলনা ও বরিশাল বিভাগের চেম্বার অব কমার্সের প্রতিনিধি, ব্যবসায়ী, দোকান মালিক সমিতির প্রতিনিধি, ক্ষুদ্র ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা ভ্যাট বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা