সারাদেশ

ইউএনও’র ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার কাঁটাপোল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তবিবর রহমান মণ্ডল, জয়নাল হোসেন, শাহানুর রহমান এবং নয়ন হোসেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় নিহত হন বাইসাইকেল চালক ওহিদুল বিশ্বাস। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে বিক্ষুব্দ জনতা ইউএনও এসএম মুনিম লিংকনের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। এ ঘটনায় রাতে দুইটি মামলা হয়। ওই মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, বুধবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। বাকি আসামিদেরও ধরতে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা