সারাদেশ

বোয়ালমারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বোয়ালমারী পৌরসভা দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

পৌরভবনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে আলোকসজ্জা করা হয়েছে। পৌরসভাধীন ৬৭টি মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে প্রার্থনা ও প্রসাদ বিতরণ, ৫০ জন হাফেজ দ্বারা খতমে কোরআন পাঠ, করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কিশোরদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আতশবাজি প্রজ্জ্বলন। ১০১ পাউন্ড কেক কাটা ও আলোচনা সভা।

দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের নের্তৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নেতৃত্বে মাল্যদান করে উপজেলা প্রশাসন। বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপনের নেতৃত্বে বোয়ালমারী পৌরসভা।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী সরকারি কলেজ, ড. দিলীপ রায় হোমিওপ্যাথিক কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে। এছাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া পৌরসভা ও উপজেলা পরিষদে শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১০টায় শত সহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা