সারাদেশ

শীঘ্রই কমিটি পাচ্ছে সিলেট ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি দ্রুততম সময়ের মধ্যেই ঘোষণা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শনিবার ( ১৩ মার্চ) সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সভায় এ ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বলেন, আপনারা অনেক দিয়েছেন। এখন আমাদের দেবার পালা। খুব দ্রুত সময়ের মধ্যেই সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা হবে। আমরা যে কমিটি দেবো সেই কমিটির নেতৃত্বেই আপনারা কাজ করবেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাইয়ান খান জয় এ প্রসঙ্গে বলেন, আমরা সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের যে কমিটি দেবো সে কমিটির নেতৃত্বে আপনারা কাজ চালিয়ে যাবেন।

ছাত্রলীগের কর্মী সভা সফল করতে সহযোগিতার জন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের ধন্যবাদ জানান তারা।

সান ‍নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা