সারাদেশ

সুন্দরগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সভা পণ্ড

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের ডাকা সভা পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ টহল জোরদার করা হয়েছে।

জানা গেছে, ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি মোখলেছুর রহমান রাজুর দুর্নীতি ও অনিয়নের প্রতিবাদে শনিবার (১৩ মার্চ ) ধোপাডাঙ্গা ইউনিয়ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকাল ৪টায় ইউনিয়ন আ’লীগ সভাপতি হাবিবুর রহমানের পরামর্শক্রমে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা প্রতিবাদ সভা আহবান করে।

এর কিছুক্ষণ পর ১ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুর রউফ মিয়া একই স্থানে এবং একই সময়ে বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কীর আলোচনা সভা আহবান করে। এ নিয়ে সকাল থেকে এলাকায় আ’লীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের পরামর্শক্রমে পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’গ্রুপের নেতাকর্মীদের সাথে আলোচনা করে সভা পন্ড করে দেয়।

ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, ওয়ার্ড আ’লীগ সভাপতি বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কীর আলোচনা সভার জন্য শহীদ মিনারের মাঠ ব্যবহার করতে চেয়ে আবেদন করে। সে মোতাবেক তাদেরকে অনুমতি দেয়া হয়েছে। ইউনিয়ন আ’লীগ প্রতিবাদ সভা করার জন্য কোন প্রকার আবেদন এবং অনুমতি চায়নি। সে কারণে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ইউনিয়ন আ’লীগ সভাপতি হাবিবুর রহমান জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ সভা ডাকায় চেয়ারম্যান ওয়ার্ড আ’লীগ নেতাকর্মীদের মাধ্যমে প্রতিবাদ সভা পন্ড করার জন্য বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কীর সভা আহবান করা হয়।

তিনি বলেন শহীদ মিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক আমি। কার থেকে অনুমতি নিতে হবে আমার জানা নাই। তাছাড়া ওয়ার্ড আ’লীগ ইউনিয়ন আ’লীগ সভাপতির অনুমতি ছাড়া সভা ডাকতে পারে না।

পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য উভয় গ্রুপের নেতাকর্মীদের সাথে আলোচনা করে সভা পন্ড করে দেয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ টহল বাড়ানো হয়েছে।


সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা