সারাদেশ

সুনামগঞ্জ থেকে গাঁজাসহ আটক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সুনামগঞ্জ সদর থেকে ২ কেজি মাদকসহ আটক এক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম মনির হোসেন (২৮)। সে সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর উত্তরপাড়ার মৃত আলী আকবরের ছেলে।

শনিবার (১৩ মার্চ ) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরকে আটক করে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চত করেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

আর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা