সারাদেশ

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এই প্রথম বিশাল পরিসরে ৮টি উপজেলায় নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ৫টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বীরমুক্তিযোদ্ধো গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘমেয়াদী এ প্রশিক্ষণ চালু করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ ) সিরাজগঞ্জ শহরে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা।

বীরমুক্তিযোদ্ধো গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুসরাত জাহান ইলোরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, আওয়ামী লীগ নেত্রী ফারজানা সিদ্দিকা অপু বারী, প্রোগ্রাম ফর ইউমেন্ট ডেভলপমেন্ট (পিউডব্লিউ) নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী সুমি, মানবাধিকার কর্মী মোঃ রফিকুল ইসলাম, হাট ছোনগাছা মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শেলীনা নাজনিন শেলী, রুপায়ন মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক আইরিন পারভীন প্রমূখ।

এসময় প্রধান অতিথি কানিজ ফাতেমা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে বীরমুক্তিযোদ্ধো গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কাজ করে যাচ্ছে। নারীদেরকে জৈব জ্বালানী, হাঁস, মুরগী পালন, ভেজিট্যাবল ডাইং, স্যানিটারী প্যাড ও ন্যাপকিন, পাট ও পাটজাতদ্রব্য তৈরি ও কাগজের ঠোঙ্গা তৈরি প্রশিক্ষণ কর্মসূচীর প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের সাবলম্বি করতে কাজ করে যাচ্ছেন।

এ সময় কানগাতী আশ্রায়ন গ্রাম মহিলা সমিতির নির্বাহী পরিচালক মাহমুদা নীলু সহ সকল প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলাসহ ৮টি উপজেলায় পর্যায়ক্রমে ৪ হাজার ৫শত জন নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলা ২২টি ব্যাচে ২৫জন করে ৫৫০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা