সারাদেশ

রাজনগরে সড়কের পাশ থেকে ব্যবসায়ির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়কের পাশ থেকে লক্ষন পাল (৩৫) নামে এক ব্যবসায়ির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ১২ টায় কর্নিগ্রাম এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লক্ষন পাল শ্রীমঙ্গল এলাকায় ব্যবসায়ি বলে জানা গেছে। কলেজ রোডে একটি বাসা বাড়ি নিয়ে থাকতেন তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই এলাকায়।

রামনগর থানার ওসি আবুল হাসেম এ প্রতিনিধিকে জানান, যে ধারণা করা যাচ্ছে পাচগাঁও এলাকা থেকে ব্যবসায়ি টাকা-পয়সা নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয় জনগণ মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা