সারাদেশ

‘নদী ভাঙন এলাকাকে ঝুঁকিমুক্ত করার কাজ চলছে’

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সারাদেশে নদী ভাঙন প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে স্থায়ী সমাধানের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বর্ষার আগেই যাতে এলাকাকে ঝুঁকিমুক্ত করার কাজ চলছে। এছাড়াও দেশের এসব স্থায়ী সমাধানের জন্য অনেক মেগা প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি নতুন প্রকল্পের কাজও হাতে নেয়া হয়েছে।

কোভিড-১৯ এর মধ্যেও পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তা-কর্মচারীর তাদের কাজ অব্যহত রেখেছে। হাওর অঞ্চলেও কৃষকেরা ফসল যাতে ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে কাজ চলছে। দেশকে নদীভাঙনের হাত থেকে সম্পূর্ণরুপে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতার হাত থেকে, নদী ভাঙন থেকে রক্ষা পাবে।

শনিবার (১৩ মার্চ ) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় (আলুর বাজার ফেরীঘাট) নদী ভাঙন প্রতিরোধে ৮০০ মিটার এবং চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার ফেরীঘাট এলাকায় ৭২০ মিটার সতর্কতামূলক প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরসেনসাস ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশিদ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পাউবো কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী জহীর উদ্দিন আহমেদ, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, ইউএনও তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা