সারাদেশ

সাভারে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে শরিফুল মোল্ল্যা (৩২) নামে এক পোশাক শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ ।

শনিবার (১৩ মার্চ) সকালে সাভারের তেঁতুঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার নগরচর মহল্লার আতোয়ার রহমানের মালিকাধীন বাড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরিফুল রাজশাহী জেলার বাঘা থানার দাতপুর গ্রামের আজগর মোল্ল্যার ছেলে । সে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় গোল্ডেন স্টিচ নামক পোশাক কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন ।

স্থানীয়রা জানান, শরিফুল রাতের খাবার শেষে তার স্ত্রী সূর্য খাতুনকে নিয়ে ঘুমাতে যায়। এরপরে সকালে ওই দম্পতিদের ঘরে আগুন লাগে। সেই আগুনের দগ্ধ হন শরিফুল। তবে তার স্ত্রী অক্ষত রয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের জটলা সৃষ্টি হয়েছে ।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত ) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।

সান নিউজ/এলএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা