সারাদেশ

সরাইলে বসতঘরে অগ্নিকাণ্ডে ৩ গরু দগ্ধ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আগুন লেগে একটি বসতঘর ও তিনটি গবাদি পশু দগ্ধ হয়ে গেছে।

শুক্রবার (১২ মার্চ) ভোররাতে উপজেলার শাহজাদাপুর ইউপির মুসলিম পাড়ায় এঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুসলিম পাড়ার মৃত লতিব হোসেনের ছেলে ক্ষতিগ্রস্ত টুনু মিয়া জানান, তিনি হঠাৎ দেখতে পান তার বসত বাড়িতে আগুন লেগেছে। মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘর পুড়ে গেছে এবং তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুন লেগে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


সান নিউজ/এমএনআইএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা