সারাদেশ

চুয়াডাঙ্গায় জমির বিরোধে দুইজন জখম

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় আবুল কালাম নামে একজনকে আটক করা হয়েছে। আহতদের আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দীনননাথপুর গ্রামের নিমতলাপাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- দীনননাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন ও আব্দুল করিম।

স্থানীয়রা জানান, পারিবারিক জমি নিয়ে আবুল কালাম এবং তার ভাই আব্দুল খালেকের ছেলে জসিম ও করিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ও তার ছেলে শাহ আলম জসিমকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে।

জসিমের ছোট ভাই করিম তাকে বাঁচাতে এলে তাকেও অস্ত্রের আঘাতে জখম করা হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহানা আহামেদ জানান, জসিম ও করিমের অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণে কারণে তাদেরক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবু জাহিদ ফকরুল আলম খান জানান, জসিম ও করিমের অভিযোগের ভিত্তিতে ঘটনার পর বিকাল ৪টার দিকে আবুল কালামকে আটক করা হয়েছে। তবে তার তার ছেলে শাহ আলম পলাতক রয়েছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা