কিশোরগঞ্জে ধর্ষণ মামলার আসামি আটক
সারাদেশ

কিশোরগঞ্জে ধর্ষণ মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জাকিরকে (৩২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১২ মার্চ) সকালে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য জানান।


এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. জাকির কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গত ১ মার্চ রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া এলাকার এক কিশোরী (১৪) প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে বের হলে তাকে তুলে নিয়ে দুলাল মিয়ার বাগানে ধর্ষণ করা হয়। ঘটনার পরপরই র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য উপাত্তর মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চালায়।

এরই ধারবাহিকতায় এ ঘটনার মূল পরিকল্পনাকারী ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত এজাহার নামীয় ১ নম্বর আসামি মো. জাকিরকে বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী এলাকা আটক করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে জাকির ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই রাতে সে সুকৌশলে ভিকটিমকে বাড়ির পেছন থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা