সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন, শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন এক শিশু এবং ৩০-৩২ বছর বয়সের দগ্ধ ব্যক্তির মরদেহ বাস থেকে তাৎক্ষণিক উদ্ধার করে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গুরুতর আহতদের মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, পাঁচজনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজন একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাতে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। এ পর্যন্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা