সারাদেশ

বোয়ালমারীতে স্মার্ট কার্ড বিতরণে টাকা নেয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে নতুন ভোটারদের মধ্যে জাতীয় স্মার্ট কার্ড বিতরণে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়ন পরিষদে।

বৃহস্পতিবার (১১ মার্চ ) ময়না ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় স্মার্ট কার্ড বিতরণকালে কার্ড নিতে আসা স্থানীয়রা অভিযোগ করেন যাদের নতুন হালনাগাদকৃত কার্ডের রসিদ নেই, তাদের কার্ড পাওয়ার জন্য টাকা দিতে হচ্ছে।

নাম না প্রকাশের শর্তে বেশ কয়েকজন বলেন, রশিদ না থাকায় বিতরণকারীরা ওই ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিমের নিকট থেকে সনদপত্র আনতে বলেন। ইউনিয়ন পরিষদ ভবনে নাসির মো. সেলিমের অনুপস্থিতিতে সনদপত্র নিতে গেলে ইউনিয়ন পরিষদে কর্তব্যরত উদ্যোক্তা মো. সিরাজুল ইসলাম এবং চেয়ারম্যানের ভাতিজা জাহির মোল্যা তাদের নিকট থেকে ৫০ থেকে ১শত টাকা আদায় করেন।

এছাড়া চেয়ারম্যানের অনুপস্থিতিতে চেয়ারম্যানের ভাতিজা জাহির নিজেই চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সনদপত্র দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নাসির মোহাম্মদ সেলিম বলেন, 'সনদপত্র কম্পিউটারে টাইপ এবং প্রিন্ট করার জন্য ওই টাকা নিচ্ছে।'

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কমিশনার এবিএম আজমল হোসেন বলেন, 'আমরা সাধ্যমত চেষ্টা করছি স্বচ্ছতার সঙ্গে নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করার জন্য। যাদের টোকেন রশিদ হারিয়ে গেছে সেই সব ভোটারদের কার্ড বিতরণের প্রমাণপত্র রাখতে চেয়ারম্যান থেকে একটি সনদপত্র আনতে বলা হয়েছে।

অভিযোগ পেয়ে ঐ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন দরখাস্ত টাইপ ও প্রিন্ট কপি বের করতে উদ্যোক্তা ৫০ টাকা করে নিয়েছে।'
উল্লেখ্য, ২০১৯ সালে নিবন্ধিত নতুন ভোটার এবং যাদের জন্মতারিখ ২০০২ সালের ১ জানুয়ারি তাদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র (আইডি কার্ড) বিতরণ করা হচ্ছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা