সারাদেশ

বেলকুচিতে বালু উত্তোলনে সহায়তার দায়ে ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : জেলার বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনে সহায়তার দায়ে আলম নামের ১ জনকে ৭ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ।

বুধবার (১০ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ি বাজারের পাশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় অবৈধভাবে বালু উত্তোলনে সহায়তা করার দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আলম সিরাজগঞ্জ সদরের (সায়দাবাদ) ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

এই বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শীষ এই প্রতিবেদককে জানান, আমরা দুপুরে বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ি বাজারের পাশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করি।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনে সহায়তা প্রদান করার দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা