সারাদেশ

মুজিববর্ষে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা তাৎপর্যপূর্ণ : আমু

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এম পি বলেছেন, বঙ্গবন্ধু বিসিক প্রতিষ্ঠা করেছিলেন এবং তার জন্ম শতবার্ষিকিতে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা তাৎপর্যপূর্ণ।

বর্তমান সরকার বাংলাদেশের শিল্প বিনিয়োগ বিভিন্ন দেশে আগ্রহ সৃষ্টি করায় বিসিককে সম্প্রসারণ করে বিনিয়োগ চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে তৈরী করা হচ্ছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি এসএমই পণ্য বিনিয়োগ পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় এই শিল্প বিকাশে কাজ করছে সরকার।

তিনি বুধবার (১০ মার্চ ) বিকেল সাড়ে ৪টায় বিসিক শিল্প নগরী এলাকায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মো: শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ঝালকাঠি চেম্বার অব কর্মাস সভাপতি সালহ্ উদ্দিন আহমেদ সালেক, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বিশেষ অতিথি ছিলেন।

অন্যদের মধ্যে বিসিক ঝালকাঠির উপ-ব্যবস্থাপক সাফাউল করীম স্বাগত বক্তব্য রাখেন। মেলায় ৭০টি স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদিত পণ্য এবং এসএমই পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বিসিকের আয়োজনে জেলা প্রশাসন সহযোগিতা করছেন।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা