সারাদেশ

নারীর নেতৃত্ব বিকশিত হওয়ার জন্য প্রয়োজন সহায়ক পরিবেশ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় নারী দিবস উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নারীদের মিলন মেলা। এবার নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ শ্লোগানকে সামনে রেখে বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় সিটি ল কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম।

মিলন মেলা উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জাফর ইমাম। অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

এ সময় বক্তারা বললেন, নারী নেতৃত্ব অত্যন্ত প্রয়োজনীয়। নারী নেতৃত্ব পরিবারে ও সমাজে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে পারে যা সকলকে উপকৃত করবে। সম্পদ ব্যবস্থাপনায় ও নারীর নেতৃত্ব পারিবারিক সঞ্চয়কে উৎসাহিত করে যা আমাদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলাকে সহজ করবে। গৃহস্থলী কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিকল্পনাতেও নারী নেতৃত্ব জরুরী।একইভাবে আমাদের সন্তান পালন ও বয়োজ্যেষ্ঠদের সেবা প্রদানের ক্ষেত্রেও নারীর নেতৃত্বের পাশাপাশি পুরুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ঘরে বাহিরে সকল ক্ষেত্রে নারী নেতৃত্ব বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করার মাধ্যমেই আমরা সমতার বিশ্বের পথে এগিয়ে যেতে পারবো। ক্যানভাসে নারীরা তাদের সাফল্য তুলে ধরে।

ব্রাক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ওয়ার্ল্ড ভিষণ, মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা, কে এম এস এস, শিশু সুরক্ষা জোট, লেখিকা সংঘ, খুলনা, খুলনা মহিলা সমিতি, আমরাই পারি জোট, উইমন ইন্টারপ্রানার্স সোসাইটি খুলনা, দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন ও জনউদ্যোগ নারী সেল খুলনার উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা