সারাদেশ

গজারিয়ায় বোরো ধান শেওলায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: শেওলায় আক্রান্ত হয়ে, বিনষ্ট হচ্ছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ও গজারিয়া ইউনিয়নের বোরো ধানের চারা। এতে কৃষক হতাশাগ্রস্ত বা কৃষকের মাথায় হাত পড়েছে। মেঘনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির ফলে শাখা নদীগুলো বিশেষ করে ফুলদী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে । ফলে উপজেলার গজারিয়া ও ইমামপুর ইউনিয়নের কয়েক শত একর জমিতে রোপিত বোরো ধানের চারা শেওলায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

সরেজমিনে, দেখা গেছে গজারিয়া ইউনিয়নের গোসাইরচর পূর্ব এলাকার লামছি বা নিচু জমিতে বোরো ধানের চারা শেওলার কারণে মারা যাচ্ছে। এছাড়াও উপজেলার ইমামপুর ইউনিয়ন একই চিত্র দেখা যায়।

ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের কৃষক শফিউল্লাহর, লামছি ১০ করা জমির সব ধান শেওলার কারণে নষ্ট হয়ে গেছে। আরও বলেন, এই এলাকার ৩০ থেকে ৪০ জন কৃষক প্রায় ১ শত কানি ধান আবাদ করেছে। কম বেশি অনেক কৃষককের ধান ক্ষেত নষ্ট হয়েছে শেওলার কারণে ৷

গজারিয়া ইউনিয়নের গোসাইচর গ্রামের কৃষক সাইফুল বেপারী জানান, আমি দেড় কানি ধান চাষ করি। এবার অতি পানিতে শেওলা হয়ে আমার এক কানি জমির ধান নষ্ট হয়ে গেছে। আমার ছাড়াও এ এলাকার অনেক কৃষকের ধান ক্ষেত নষ্ট হয়েছে। অনেক বছর যাবত আমরা ধান চাষ করছি। এমন আর কখনো হয় নি। এবার আর্থিক সমস্যা পরবো।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নূর বলেন, শেওলার কারণে যদি জমির চারা বা কুশি নষ্ট হয়। পরামর্শ- শেওলা গুলো মাটির সাথে আলতো করে মিশিয়ে দিতে হবে। তাহলে শেওলা সার হিসেবে কাজ করবে। আর জমিতে পানি জমলে তা সরানোর ব্যবস্থা করতে হবে।

সান নিউজ/এনএইচ/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা