সারাদেশ

স্কুলছাত্রী ধর্ষণ: এক এএসআইসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের হারাগাছে আটকে রেখে সংঘবদ্ধভাবে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ডিবির সাবেক এএসআই রাহেনুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এতে এএসআই রাহেনুল ইসলাম ও দুই নারীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিবেদন দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুই আসামির বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ ) দুপুরে রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৬৭ পৃষ্ঠার পৃথক দুটি প্রতিবেদন জমা দেওয়া হয়। এসময় রংপুর পিবিআই পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন জমা দেওয়ার পর পিবিআই’র পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের এএসআই দুই সন্তানের জনক রাহেনুল ইসলাম ওরফে রাজু হারাগাছ থানায় কর্মরত অবস্থায় অবিবাহিত পরিচয় দিয়ে ময়নাকুঠি কচুটারী গ্রামের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এই সম্পর্কের সূত্র ধরে গত ১৮ অক্টোবর তাকে আসামি সুমাইয়া পারভীন মেঘলার ভাড়া বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরের দিন সুমাইয়া পারভীন মেঘলা ও সুরভি আক্তার সমাপ্তির সহযোগিতায় অপর আসামি আবুল কালাম আজাদ এবং বাবুল হোসেন সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ২৬ অক্টোবর মামলা করা হলে ওই ছাত্রীকে চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করা হয়। এ ছাড়া এএসআই রাহেনুলকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে এএসআই রাহেনুল ইসলাম সাময়িক বরখাস্ত রয়েছেন।

পিবিআই পুলিশ সুপার আরও জানান, রিমান্ডে থাকাকালে এএসআই রাহেনুল গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তা ছাড়া ভিকটিম নিজেও আদালতে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। ঘটনার চার মাসে তাদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য ও বস্তুুগত তথ্য-প্রমাণ এবং ডিএনএ পরীক্ষা শেষে গণধর্ষণের ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে রংপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত পুলিশ সদস্যসহ আসামিদের বিরুদ্ধে ঘটনার সত্যতা পেয়েছে পিবিআই।

অপরাধীদের বিরুদ্ধে ৪৪ ও ৩২৩ পৃষ্ঠার পৃথক দুটি অভিযোগপত্র প্রদান করেছে তারা। আমরা আশা করছি খুব দ্রুত ন্যায় বিচার হবে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা