সারাদেশ

ঠাকুরগাঁও‌য়ে মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা ম্যারাথন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন ২০২১ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এ‌তে শিক্ষার্থীসহ প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ ক‌রে‌ন।

মুজিববর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আ‌য়োজ‌নে ঢাকা ম্যারাথন ২০২১ অনু‌ষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ৯ মার্চ) সকালে ম্যারাথনের উদ্বোধন করেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের প্রেসি‌ডিয়াম ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে.এম. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হো‌সেনসহ অ‌নে‌কে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীর সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই ম্যারাথনে। ম্যারাথন‌টি বড় মাঠ থেকে শুরু হয়ে ২ কিলোমিটার অ‌তিক্রম ক‌রে মুজিব চত্ত্বরে গিয়ে শেষ হয়।

ম্যারাথন শেষে মুজিববর্ষ চত্ত্বরে বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, নব-‌নির্বা‌চিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এতে ৭ জন তরুণ ও ৩ জন তরুণী প্রথম ১০শে থাকায় স্মারক পুরস্কার প্রদান করা হয়।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা