সারাদেশ

না.গঞ্জে প্রেমিকের ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী শ্রমিক : প্রেমিক গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : বিয়ের প্রলোভনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারী শ্রমিককে ধর্ষণে অন্তঃস্বত্তা হওয়ার ঘটনায় প্রেমিক আশিককে (২১) গ্রেফতার করেছে পুলিশ। আশিক উপজেলার দুপ্তারা ইউনিয়নের চরপাড়া এলাকার মোস্তফার ছেলে। পেশায় লেগুনার চালক।

আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানাগেছে, ধর্ষিতা স্থানীয় একটি স্পিনিং মিলের নারী শ্রমিক। সে দীর্ঘ দিন এ মিলে কর্মরত থাকায় তার আসা যাওয়ার পথে লেগুনার চালক আশিকের সাথে পরিচয় হয়। একপার্যায়ে আশিক নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ঐ বালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে সে ধর্ষিতাকে কৌশলে বিভিন্নস্থানে ঘুরতে নিয়ে গিয়ে বিয়ে করার প্রলোভন দিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। বিগত ১ ডিসেম্বর স্পিনিং মিলের কাজের শেষে রাত ১১টার দিকে আশিক বালিকাকে কৌশলে তার বাড়ি চরপাড়া এলাকায় নিয়ে যায়। ঐ দিন আশিকের বাড়িতে অন্য কেউ ছিল না। রাতে আশিক পুনরায় ইচ্ছার বিরুদ্ধে ঐ বালিকাকে ধর্ষণ করে।

পরে এ ঘটনার বিচার চাওয়ার কথা বললে আশিক তাকে বিয়ে করবে বলে চুপ থাকতে বলে। এভাবে সে সময় ক্ষেপন করতে থাকে। সম্প্রতি ধর্ষিতা বালিকা অন্তসত্ত্বা হয়ে পড়লে সে এ ঘটনা আশিককে জানালে সে তাকে বিয়ে করবে না বলে জানিয়ে গা ঢাকা দেয়।

এ ঘটনা ধর্ষিতা স্থানীয়ভাবে জানিয়ে বিচার না পাইয়া ধর্ষিতা রোববার রাতে ধর্ষক আশিকের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার (৮ মার্চ ) সকালে ধর্ষক আশিককে আড়াইহাজার বাজার থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনএসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা