সারাদেশ

‘সম্প্রীতির দেশ গড়ার স্বপ্ন ছিলো বঙ্গবন্ধুর’ 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ দেশ গড়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের । তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আজ সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে থাকতো।

সোমবার (৮ মার্চ ) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমানে যোগ্য নেতৃত্বে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত গড়ে তুলে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে বলে তিনি এ সময় মন্তব্য করে সরকারের নানামূখী উন্নয়নের কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত করার ঘোষণা দিয়ে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি সিনিয়ন সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেয়।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা