সারাদেশ

মেহেরপুরে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার গাড়াডোব পোড়া নামক স্থানে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহসান আলী নামের এক ইলেক্ট্রনিক্স মিস্ত্রি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেল আরোহী উজ্জল হোসেন।

সোমবার (৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান আলী (৩০) গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ফেরদোস আলীর ছেলে ও উজ্জল হোসেন (২৫) একই গ্রামের মুন্তাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আহসান আলী ও উজ্জল হোসেন মোটর সাইকেল যোগে মেহেরপুর যাচ্ছিলেন। গাড়াডোব পোড়াপাড়া নামক স্থানে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায় তারা।

স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহসান আলীকে মৃত ঘোষণ করেন। উজ্জল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা