সারাদেশ

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং পুলিশ প্রশাসন পৃথকভাবে এ কর্মসূচী পালন করে।

সোমবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এছাড়া এ দিবস উপলক্ষে জেলা পুলিশ লাইনসের মেইন গেট থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পুলিশ লাইনসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে গোপালগঞ্জ পুলিশের বিভিন্ন সময়ে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ তিন নারী পুলিশ সদস্যকে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা