সারাদেশ

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব" এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

জেলা প্রশাসন ভোলা ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সিআরএসএস- কেএনএইচ-সিএফসিডিপি ভোলার এর অংশগ্রহণে সোমবার (৮ মার্চ) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। তালহা তালুকদার বাঁধন এর উপস্থাপনায় এসময় আরো বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম।

এসময় উপস্থিত ছিলেন- বেসরকারি উন্নয়ন সংস্থা প্রজেক্ট অফিসার সিআরএসএস রাশেদ খান, সৌভন বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলেটর মো. তারেক প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ভোলা হবে ইভিটিজিং ও বাল্য বিবাহ মুক্ত জেলা। এই জেলা বাল্যবিবাহ রোধে প্রশাসন সব সময় জিরো টলারেন্স ভূমিকায় কাজ করবে।

তিনি তার বক্তব্যে বলেন, ‘সৃষ্টির যা কিছু মহান অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’। শিক্ষার কোন বিকল্প নয়। সমাজের সকল স্তরে শিক্ষা পৌঁছে দিতে হবে। শিক্ষাই পারে দৃষ্টিভঙ্গি বদলাতে। সমাজকে পরিবর্তন করতে। তিনি সকলকে আহবান জানিয়ে বলেন আমাদের সমাজে সমতা প্রতিষ্ঠা করতে হলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনি যৌতুকের বিরুদ্ধে কথা বলবেন নিজের ছেলের জন্য যৌতুক নেবেন এটা হবে না। আপনার পরিবারের পুরুষ (ছেলে,ভাই) কে কোন ইভটিজিং না করতে উদ্ধুদ্ধ করতে হবে।

তিনি আরো বলেন, তার কর্মকালে ভোলা হবে আরো ইভটিজিং মুক্ত, বাল্যবিয়ে মুক্ত। নারীদের উন্নয়নে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরকে সাথে নিয়ে ব্যাপক কাজ করা হবে নারীদের উন্নয়নে। এসময় উপস্থিত ছিলো জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও নারী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা