সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার ট্রাকচাপায় সোহেল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মার্চ) সকালে দামুড়হুদ উপজেলার মুক্তারপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা একই উপজেলার নতিপোতা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নিহত সোহেল মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার মা-বাবা নেই। সে দীর্ঘদিন থেকে অসুস্থ। ২৫ বছর বয়সী সোহেল পাঁচ মাস ধরে মামা বাড়িতেই থাকতেন।

সকালে একটা চায়ের দোকানে বসা ছিলেন সোহেল। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাকের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাকটি আটক করেন স্থানীয় লোকজন। অপরাধ না থাকায় চালককে ছেড়ে দেয়া হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা