সারাদেশ

ভালুকায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজেন্দ্র রবীদাস (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (৪ জুলাই) সোমবার দুপুরে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ভাওয়ারমোড় নামক স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার বিরুনীয়ামোড় এলাকার হাতিমুল রবীদাসের ছেলে রাজেন্দ্র রবীদাস ৪০০ টাকা চুক্তিতে ভাওয়ামোড় এলাকার সুরুজ মিয়ার জলকড়ই গাছের ডাল কাটতে যান। এ সময় গাছের মাঝদিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থাকায় অসাবধানতাবসত তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভালুকা ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে নিহতের লাশটি উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভালুকা ফায়ারসার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো: কামরুজ্জামান জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, লাশটি উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা