সারাদেশ

শিবপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে সিএনজির অজ্ঞাতনামা (১২) এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৮ মার্চ) সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের ঢাকা মেডিকেল ও নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির অজ্ঞাতনামা যাত্রী এক কিশোর নিহত হয়। এসময় আহত হয় সিএনজির চালকসহ ৫ যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক রাসেল কবির জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়। বেপরোয়া গতিতে অন্য পরিবহনকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা