সারাদেশ

চার বছরের ‘দেয়ালিকা’ বলতে পারে ১৯৫টি দেশের নাম

স্বপন দেব, মৌলভীবাজার : মাত্র চার বছর বয়সেই শিশুটি অনর্গল বলে যেতে পারে ১৯৫টি দেশের নাম। তার সাথে অনায়াসে সেই সব দেশের রাজধানীর নামও বলতে পারে। শুধু এ নিয়েই যে সে সন্তুষ্ট তা কিন্তু নয়। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন ফল ও সবজির প্রকৃত নাম এমনকি সেগুলোর ইংরেজি নামও বলতে পারে ওই ক্ষুদে শিক্ষার্থী।

বিস্ময়কর প্রতিভার এই শিশুটির নাম দেয়ালিকা চৌধুরী। এ বছর স্থানীয় একটি স্কুলের নার্সারি বিভাগে ভর্তি হয়েছে। বাবা-মায়ের সঙ্গে বসবাস করছে মৌলভীবাজার চাঁদনী ঘাট এলাকায়। ব্যবসায়ী বাবা দেবাশীষ চৌধুরী ও মা সুম্মিতা দত্ত চিত্রা একজন গৃহিণী।

দেয়ালিকার বাবা-মা জানান, দেয়ালিকা একদম ছোট থেকেই অত্যন্ত শান্ত স্বভাবের। সে যা একবার শুনতে পায় তা সহজেই মনে রাখতে পারে। এ বয়সেই তার সব কিছুতেই জানার আগ্রহ প্রবল। পড়াশুনাতেও তার খুব ঝোঁক। নার্সারিতে ভর্তির হওয়ার আগেই সে তার মায়ের আগ্রহে ইতোমধ্যে একশো পঁচানব্বইটি দেশের নাম একদম মুখস্থ করে নিয়েছে। ঝটপট বলতে পারে এসব দেশের নাম। একইসঙ্গে বলতে পারে এসব দেশের কঠিন কঠিন রাজধানীর নামও।

মা সুম্মিতা দত্ত জানান, কিছু সংখ্যক দেশের নাম ও রাজধানীর নাম তিনি নিজেও উচ্চারণ করতে কষ্ট হয়। অথচ তার কন্যা শিশুটিকে একবার বলে দিলে দ্বিতীয়বার আর বলতে হয় না। সে মনে রাখতে পারে। দ্বিতীয়ত দেশ-বিদেশের একাধিক ফল এবং সবজির নামও বলতে পারে দেয়ালিকা। শুধু তাই না, ইংরেজিতে স্পষ্ট ভাষায় সেই সবজির নাম বলতে পারে সে।

শিশু বয়সে তার এমন অস্বাভাবিক প্রতিভায় মা-বাবা দুজনই উচ্ছ্বসিত। তার এ শিশু কন্যার কথা শুনতে প্রতিদিন আত্মীয় স্বজন ছাড়াও পাড়া প্রতিবেশীরা ভিড় করছেন বাড়িতে। মেয়েকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন দেয়ালিকার বাবা-মা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা