সারাদেশ

চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করছে বিমান

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৮ মার্চ) আগামী ১৭ মার্চ থেকে সপ্তাহে ২ দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ালাইনস্।

বিমান জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ মার্চ বন্দর নগরী চট্টগ্রাম থেকে সিলেটে সপ্তাহে ২ দিন ফ্লাইট চলাচল শুরু হবে। যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়ের কথা বিবেচনায় এই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা ২১টি। এরমধ্যে ১৬ টি নিজস্ব এবং ৫টি লিজ। নিজস্ব ১৬টির মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৩৭, এবং ৪টি ড্যাশ-৮ উড়োজাহাজ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা