সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫ জন।

শনিবার (৬ মার্চ) দুপুরে জেলার নবীনগরে দুই শিশু ও সরাইলে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন নবীনগরের পরশামনি (৪) ও ইয়ামিন (৮) ও সরাইল উপজেলার ট্রলি চালক ইমরান মিয়া (২৪)। এ ঘটনায় আরো ১শিশু সহ ৫জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ও সকাল ১১টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর ও একি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরশামনি নাটঘর ইউনিয়ন রসুলপুর গ্রামের আলামিন মিয়ার মেয়ে ও নিহত ইয়ামিন উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা গ্রামের ওলিউল্লাহ মিয়ার ছেলে।

এদিকে, সকাল ১০ টার দিকে সরাইল উপজেলার কালীগচ্ছের বড্ডাপাড়ায় বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে ট্রলি চালক ইমরান ও পথচারী শিশুকে চাপা দেয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ট্রলি চালক মারা যায়।

সে উপজেলার সদর ইউনিয়নের মিরশরাইল গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। এ সময় আরো এক শিশু আহত হয়েছে। আহত শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নূরে আলম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশার ধাক্কায় পারশামনিকে হাসতাপালে নেওয়ার পথে ও ইয়ামিন অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এদিকে সরাইল থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রলি চালক মারা গেছেন। আরেকজন ভর্তি আছে। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা