সারাদেশ

চট্টগ্রাম কারাগারে হাজতি নিখোঁজ, বাজছে পাগলা ঘণ্টা

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফরহাদ হোসেন রুবেল নামে এক বন্দির হদিস মিলছে না। তবে কারা অভ্যন্তরেই ওই হাজতি লুকিয়ে থাকতে পারে ধারণা করে সেখানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বাজানো হচ্ছে পাগলা ঘণ্টা। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ কারাগারে প্রবেশ করানো হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকাল থেকে এই হাজতির খোঁজ না মিললেও ঘটনা প্রকাশ করেনি কারা কর্তৃপক্ষ। তবে নিরুপায় দেখে দুপুরে নগরীর কোতোয়ালি থানায় একটি জিডি করেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম। পরে সন্ধ্যার দিকে ঘটনা প্রকাশ পায়।

কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলসহ অন্য আসামিদের রুমে তালাবদ্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ।

কিন্তু শনিবার ভোর ৬টায় কক্ষের তালা খোলার পর হাজতির রোলকল করা হচ্ছিল তখন হাজতি রুবেলের হদিস মিলছিল না! কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যেও তালাবদ্ধ একটা ভবন থেকে একজন হাজতির হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে কারা অভ্যন্তরে।

কোতোয়ালি থানায় করা জিডিতে উল্লেখ করা হয়, শনিবার (৬ মার্চ) ভোর ৬টায় তালা খোলার পর ফরহাদ হোসেন রুবেল নামে এক হাজতিকে পাওয়া যাচ্ছে না। যার হাজতি নম্বর ২৫৪৭/২১। তিনি গত ৯ ফেব্রুয়ারি সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানায়।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান ও জেলার মো. রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইলে কল করা হলেও তারা ফোন না ধরায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করে শনিবার সন্ধ্যায় কারাগারের এক কর্মকর্তা বলেন, বন্দি রুবেল কারাগার থেকে পালিয়ে গেছেন, নাকি কারা অভ্যন্তরে লুকিয়ে আছেন সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেননি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কোনো কর্মকর্তা। কারাগারের অভ্যন্তরে এখনো তল্লাশি চলছে। পাগলা ঘণ্টা বাজানো হচ্ছে।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা