সারাদেশ

আখ ক্ষেতে নারীর মরদেহ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে আখ ক্ষেত থেকে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিজিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার (৬ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর দারারসবাড়ী মসজিদ থেকে ৫০০ গজ উত্তরে কলোনীপাড়া শ্মশানঘাট ঘাস কাটতে যায় কয়েকজন বাংলাদেশি কৃষক।

এসময় আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৮৫/৬ এস এর কাছে লাশ দেখতে পেয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী ২৪ বিএসএফ ব্যাটালিয়নের লদিয়া ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি কৃষকদের বিষয়টি অবহিত করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ গিয়ে বিজিবি’র সহযোগিতায় লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানক জানান, সীমান্তে বাংলাদেশ অংশের ৫০ গজ অভ্যন্তরে এক বৃদ্ধা নারীর লাশ পাওয়া গেছে। সে মানসিক প্রতিবন্ধী। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে, তারাই পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করবেন। তবে এটি সীমান্ত হত্যাকাণ্ড নয় বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, সীমান্ত থেকে অজ্ঞাতনামা ৫০ ঊর্ধ্ব এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্নি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার পরিচয়ও নিশ্চিত করা যায়নি। আমরা ময়নাতদন্তের পর আঞ্জুমানে মফিদুলের নিকট লাশ হস্তান্তর করব। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা