সারাদেশ

ব্রিজ নয় যেন মরণ ফাঁদ

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল শালমারা বাজার থেকে জায়গীর হাট সড়কের মাঝিপাড়া সংলগ্ন ব্রিজটি ভেঙে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দিনের পর দিন ক্রমান্বয়ে ভেঙে যাচ্ছে ব্রিজটি। এর ফলে এলাকার জনসাধারণসহ পথচারীদের ভোগান্তি বেড়েই চলেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর-ঢাকা মহাসড়কে ফোর লেনের কাজ চলমান থাকার কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল অনেকটাই বেড়ে গেছে। ব্রিজের একটি অংশ ভেঙে যাওয়ার ফলে সেখানে জানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আহাদুল ইসলাম বলেন, ব্রিজের মাঝে ভাঙনের ফলে বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাছাড়া সড়কটি জায়গীর বাসস্ট্যান্ড থেকে মডার্ন যাওয়ার জন্য বাইপাস রোড হিসেবে ব্যবহার হয়।

পথচারী নাজমুল হাসান বলেন, রংপুর-ঢাকা মহাসড়কে ফোর লেনের কাজ চলমান থাকার কারণে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল অনেকটাই বেড়ে গেছে।

মিঠাপুকুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ব্রিজটির কিছু অংশ ভেঙে যাওয়ার কারণে পারাপারের জন্য অনেক সময় রাস্তায় সিরিয়াল নিয়ে থাকতে হয়। ব্রিজটি বর্তমানে বিপজ্জনক অবস্থায় আছে। এরকম অবস্থায় থাকলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। অতি দ্রুত ব্রিজটি সংস্কার করে পথচলা
সুগম করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়ে কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান বলেন, বিষয়টি পিআইও অফিসে জানানো হয়েছে। দু’তিন দিনের মধ্যে ঘটনাস্থলে পরিদর্শনে আসার কথা রয়েছে।

মিঠাপুকুরের উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। কোন প্রকল্পের মাধ্যমে ব্রিজটি মেরামত করা যায় কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা