সারাদেশ

সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বাপী, সম্পাদক সুজন

নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা): সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি হয়েছেন মমতাজ আহমেদ বাপী। সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী সুজন।

শনিবার (০৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন বাপী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রামকৃষ্ণ চক্রবর্তী পেয়েছেন ৪৮ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াজেদ কচি পেয়েছেন ৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী সুজন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম পেয়েছেন ৪৩ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী শেখ আহসানুর রহমান রাজীব পেয়েছেন ৫ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়ারব হোসেন পেয়েছেন ৫১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম ঈদুজ্জামান ইদ্রীস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবিউল ইসলাম পেয়েছেন ৪১ ভোট।

অর্থ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মাসুদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারাফ হোসেন পেয়েছেন ৪৬ ভোট। সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণ মোহন ব্যানার্জি পেয়েছেন ৪৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহমেদ ময়না। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল পেয়েছেন ৪৭ ভোট। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মকসুমুল হাকিম (৬০ ভোট), আবদুল গফুর সরদার (৫৭ ভোট), এম শাহীন গোলদার (৫৭ ভোট), মো. মাসুদুর জামান সুজন (৫৫ ভোট), সেলিম রেজা মুকুল (৫৪ ভোট)।

নির্বাহী সদস্য পদে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন মো. আব্দুস সামাদ (৪৬ ভোট), গোলাম সরোয়ার (৪৬ ভোট), অ্যাড. খায়রুল বদিউজ্জামান (৪৪ ভোট), ফারুক রহমান (৪৪ ভোট) ও সৈয়দ রফিকুল ইসলাম শাওন (৪৩ ভোট) পেয়েছেন। সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন-২০২১ এর পরিচালনা কমিটির প্রধান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা প্রেসক্লাবের ১শ’ ৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রেসক্লাব নির্বাচনে ৯টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে দুটি প্যানেলে ১৩ জন করে মোট ২৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা