সারাদেশ

দলীয় মার্কামুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : দলীয় মার্কামুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন হয়েছে। শনিবার (৬ মার্চ) সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা জাসদ এই দাবি নিয়ে মানববন্ধন করে।

এতে বাংলাদেশ জাসদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফসির। জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়া কায়দার নিয়নের সঞ্চলানায় বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি প্রদ্যোত নাগ, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাক আবুল কালাম নাঈম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।এতে গণতন্ত্র নড়বড়ে অবস্থায় ঠেকেছে। বিশেষ করে এই ব্যবস্থার কারণে যোগ্য ব্যক্তিদের তুলনায় অযোগ্যরাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনে অংশ নেয়।

বক্তারা, অবিলম্বে ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকারের দলীয় প্রতীকবিহীন নির্বাচনের দাবি জানান।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা