সারাদেশ

বিদেশ পাঠানো  নামে অর্থ  আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে বিদেশ পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে।

লিখিত অভিযোগে জানা গেছে, ১ নভেম্বর, ২০১৭ সালের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিমাগ্রামের শিক্ষিত বেকার যুবক রাজিবুল ইসলাম রাজিব পরিচয় হয় কুষ্টিয়া জেলার আলমপুর গ্রামের মৃত্য আজিজুল হকের ছেলে জিয়ারুল ইসলাম জয় সাথে। তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে এ পর্যায়ে জিয়ারুল ইসলাম তার সহযোগী রেজাউল করিম রাজিবুলকে সোনারহরিণ চাকুরির পিছনে না ছুটে সৌদি আরব যেতে বলেন, সেখানে তাকে মোটা অংকের বেতনে চাকুরী দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন ।

২৩ নভেম্বর, ২০১৭ সালে রজিবুল ইসলাম তার পৈত্রিক জমি ছয় লক্ষ টাকায় বিক্রয় করে কালীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখা থেকে রাজধানী সেন্ট্রাল ল কলেজ শাখায় রেজাউল করিম হিসাব নং ০২০০০০১১৪৫৮৪৪ নামে ৬ লক্ষ টাকা হস্তান্তর করেন। এরপর থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোজাখুজির পরে তাদের না পেয়ে ১২ সেপ্টেম্বর, ২০১৮ সালে ঝিনাইদহ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন । রাজিবুল ইসলাম তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন। রাজিবুল ইসলাম বলেন, ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশ যাওয়ার জন্য জমি বিক্রয় করে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে আজ আমি সর্বশান্ত। এই প্রতারক চক্রের বিচারের দাবি করেছেন ভুক্তভোগী ।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা