সারাদেশ

বোয়ালমারীতে বিশেষ দিবস ছাড়া উত্তোলন হয়না জাতীয় পতাকা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও ভবনে জাতীয় বা বিশেষ দিবস ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। বিষয়টি মহান স্বাধীনতা এবং প্রচলিত আইনের অবমাননা উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা এবং নতুন প্রজন্ম বলছেন, এর মাধ্যমে অবমূল্যায়ন হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক জাতীয় পতাকার।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা পানি উন্নয়ন বোর্ড ( পাউবো), বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়, খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, সহকারী প্রকৌশলীর (ক্ষুদ্র সেচ) কার্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালসহ বিভিন্ন সরকারি অফিস ও ভবনে জাতীয় দিবসসমূহ ছাড়া নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন বলেন, আন্দোলন-সংগ্রাম আর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা। এই পতাকার মাধ্যমে সারাবিশ্ব বাংলাদেশকে চেনে। সেই জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন না করে সেটির অবমূল্যায়ন করা হচ্ছে। এটা সঠিক নয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের অফিসের নতুন ভবন করার সময় জাতীয় পতাকার পুরনো স্ট্যান্ডটি ভাঙ্গা পড়েছে। এ কারণে তোলা হচ্ছে না। আগামীকাল থেকেই জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার বলেন, এ ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই। আমাদের কোন অফিসেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। তাই আমরাও উত্তোলন করি না।

এ ব্যাপারে বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মুজিব বাহিনীর উপ-প্রধান এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেন, ওনারা কেন উত্তোলন করেন না, তা ওনারাই ভাল বলতে পারবেন। স্বাধীনতার প্রতি ওনাদের কোন অনীহা আছে কি-না, না-কি অলসতার জন্য তোলেন না, তা তারাই বলতে পারবে। তবে সব সরকারি অফিসেই জাতীয় পতাকা উত্তোলন করা উচিত এবং এটা ওনাদের নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য, জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২-তে (সংশোধিত ২০১০) জাতীয় পতাকা ব্যবহারের বিধিবিধান আছে। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে।

সান নিউজ/কামরুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা