সারাদেশ

জামানত হারালেন ৩ মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি মোতাবেক প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানাত বাজেয়াপ্ত করছে নির্বাচন কমিশন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

জামানত বাজেয়াপ্ত হওয়া মেয়র প্রার্থীরা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মালেক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কারীম।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবির ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. জহিরুল হক পেয়েছেন ৮ হাজার ১৩২ ভোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম পেয়েছেন ৩৮৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মালেক পেয়েছেন ৯৭২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া ১৮ হাজার ৩৬১ ভোট ও আব্দুল কারীম পেয়েছেন ১ হাজার ৪৪৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন ৫৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৫৭ হাজার ৮৫৪। আর বাতিলকৃত ভোটের সংখ্যা ১৪৪। প্রদত্ত ভোটের হিসেবে আট ভাগের এক ভাগ ভোট সাত হাজারের কিছু বেশি। কিন্তু মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে আব্দুল কারীম, আব্দুল মালেক ও মো. নজরুল ইসলাম সেই ভোট পাননি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাত জাহান জানান, কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পান- তাহলেই নির্বাচন কমিশনের কাছে তার দেওয়া জামানত বাজেয়াপ্ত করা হয়। এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানতও বাজেয়াপ্ত হবে।

এর আগে রোববার সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪৮টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা