সারাদেশ

ভোলায় পুলিশ ‘মেমোরিয়াল ডে’ পালিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ভোলায় পুলিশ ‘মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে।

সোমবার ( ১ মার্চ) সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন বিভাগের প্রধানদের পক্ষে শহীদ পুলিশ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, পুলিশের প্রত্যেক সদস্য নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে সবসময় দেশের জন্য কর্তব্য পালন করে যাচ্ছে। আর এই কর্তব্য পালন করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের আত্মত্যাগ কখনই ভোলার নয়।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহসিন আল ফারুক,অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মো: রাসেলুল রহমান, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমূখ।

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা