সারাদেশ

ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুর জেলার শ্রীবরদীতে কুঁড়া বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে পড়ে ট্রলির চালক ফকির মিয়া (৪০) নিহত হয়েছেন।

রোববার ( ২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফকির শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের আতিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৯টার দিকে জামালপুরের বকশীগঞ্জ থেকে শেরপুরগামী কুঁড়া বোঝাই ট্রলিটি কুড়িকাহনিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ধান খেতে পড়ে যায়। এতে কুঁড়ার বস্তার চাপায় ট্রলি চালক ফকির মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয় এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে ফকির মিয়া মারা যান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা দেয়নি। তবে পরিবারের আবেদনক্রমে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/শাকিল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা