খুলনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
সারাদেশ

খুলনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের ওষুধ ব্যবসায়ী আকবর আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন।

এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে রায়ে ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান।

আদালত সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ২৬ জুলাই ভোরে আকবর আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ২১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

সান নিউজ/খায়রুল আলম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা